
অনলাইন ডেস্ক :- বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন সরকার ক্ষমতায় এসেছে। অনেক কিছুরই পরিবর্তন হবে। এখানেও পরিবর্তন হয়েছে। এটা নতুন কিছু না।
এদিন অর্থমন্ত্রী অত্যন্ত কর্মব্যস্ত দিন কাটান। তিনি বাণিজ্যমন্ত্রী, বাণিজ্য সচিব, অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান সচিব, এনবিআর চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া নির্বাচনী এলাকার লোকদের সঙ্গেও সৌজন্য সাক্ষাতে মিলিত হন।



