২০১৯ সালের ২১ এপ্রিল প্রায় একই সময়ে ছয়টি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এর মধ্যে ইস্টার প্রার্থনায় অংশ নেওয়া লোকজনের ওপর তিনটি গির্জায় এবং প্রাতঃরাশের সময় তিনটি বিলাসবহুল হোটেলের অতিথিদের ওপর হামলা হয়।
অনলাইন ডেস্ক :- শ্রীলঙ্কায় ২০১৯ সালে ‘ইস্টার সানডে’ বোমা হামলার ঘটনায় দেশটির সাবেক গোয়েন্দাপ্রধানকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ওই ধারাবাহিক হামলায় ২৭৯ জন নিহত হন। সেই ঘটনায় দেশের পর্যটননির্ভর অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর একটি উপশহর থেকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুরেশ সাল্লে নামে ওই সাবেক গোয়েন্দা কর্মকর্তাকে আটক করা হয়। এক তদন্ত কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে জানান, ইস্টার সানডে হামলায় ষড়যন্ত্র এবং সহায়তা ও প্ররোচনার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
২০১৯ সালের ২১ এপ্রিল প্রায় একই সময়ে ছয়টি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এর মধ্যে ইস্টার প্রার্থনায় অংশ নেওয়া লোকজনের ওপর তিনটি গির্জায় এবং প্রাতঃরাশের সময় তিনটি বিলাসবহুল হোটেলের অতিথিদের ওপর হামলা হয়।
হামলার পরপরই কর্মকর্তারা আত্মঘাতী হামলার জন্য একটি স্থানীয় সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেন, তবে সাল্লের বিরুদ্ধেও হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযোগ ওঠে। ব্রিটিশ সম্প্রচারমাধ্যম ‘চ্যানেল ৪’ ২০২৩ সালে এক প্রতিবেদনে জানায়, সাল্লের সঙ্গে হামলাকারীদের যোগাযোগ ছিল এবং হামলার আগে তাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল।
এক হুইসেলব্লোয়ার ওই নেটওয়ার্ককে জানান, সে বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাজাপাকসের পক্ষে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে তিনি হামলাটি ঘটতে দেওয়ার অনুমতি দিয়েছিলেন। হামলার দুই দিন পর রাজাপাকসে তার প্রার্থিতা ঘোষণা করেন এবং সহিংসতা দমন করার প্রতিশ্রুতি দিয়ে নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র