শিরোনাম
কুমিল্লা চৌদ্দগ্রামে পানি বন্টন নিয়ে সেচ কৃষককে পিটিয়ে জখম শতভাগ সঠিক তথ্যেই চট্টগ্রামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: জেলা প্রশাসক নির্দোষ প্রমাণিত হলে সাকিব-মাশরাফিকে স্বাগত জানাবো: আমিনুল ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের ব্যয়ের হিসাব দিতে হবে, রিটার্নিং কর্মকর্তাদের ইসি শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে: শ্রমমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুরেশ সাল্লে নতুন আইজিপিকে ব্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী প্রয়োজনেই গভর্নর পদে পরিবর্তন, আরও অনেক জায়গায় হবে: অর্থমন্ত্রী বিডিআর হত্যাকাণ্ডে আ.লীগের প্রভাবশালীদের যোগসূত্র ছিল: জামায়াত আমির

শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে: শ্রমমন্ত্রী

Chif Editor

অনলাইন ডেস্ক :- বর্তমান সরকারের সামনের যে চ্যালেঞ্জগুলো রয়েছে, তা মোকাবিলা করতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী মো. নুরুল হক উপস্থিত ছিলেন।

শ্রমমন্ত্রী বলেন, আমাদের নতুন নতুন শ্রমবাজার খুঁজতে হবে। শুধু কথা না বলে জাতীয় স্বার্থকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে, কাজ ছাড়া অন্য কোনো ভিশন নেই।

সভায় প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, আমাদের বিদেশগামী কর্মীদের প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন (পিডিও) সঠিকভাবে হচ্ছে না বলে কর্মীদের সম্পর্কে খারাপ ধারণা তৈরি হচ্ছে। তাছাড়া প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরও সচল করে দক্ষ মানবসম্পদ তৈরি করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply