শিরোনাম
কুমিল্লা চৌদ্দগ্রামে পানি বন্টন নিয়ে সেচ কৃষককে পিটিয়ে জখম শতভাগ সঠিক তথ্যেই চট্টগ্রামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: জেলা প্রশাসক নির্দোষ প্রমাণিত হলে সাকিব-মাশরাফিকে স্বাগত জানাবো: আমিনুল ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের ব্যয়ের হিসাব দিতে হবে, রিটার্নিং কর্মকর্তাদের ইসি শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে: শ্রমমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুরেশ সাল্লে নতুন আইজিপিকে ব্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী প্রয়োজনেই গভর্নর পদে পরিবর্তন, আরও অনেক জায়গায় হবে: অর্থমন্ত্রী বিডিআর হত্যাকাণ্ডে আ.লীগের প্রভাবশালীদের যোগসূত্র ছিল: জামায়াত আমির

১৪ মার্চের মধ্যে প্রার্থীদের ব্যয়ের হিসাব দিতে হবে, রিটার্নিং কর্মকর্তাদের ইসি

Chif Editor

অনলাইন ডেস্ক :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আগামী ১৪ মার্চের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সহকারী সচিব এ এস এম ইকবাল হাসান এ সংক্রান্ত চিঠি সব রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৪৪(গ) অনুচ্ছেদ অনুসারে নির্বাচিত প্রার্থীগণের নামের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে রিটার্নিং অফিসার এর নিকট ব্যয়ের রিটার্ন দাখিলের বিধান রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের নাম, ঠিকানা সম্বলিত গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কর্তৃক ব্যয় বিবরণী দাখিল নিশ্চিতকরণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জারিকৃত পরিপত্র-১৮ অনুসারে কার্যক্রম গ্রহণ করতে হবে। এছাড়া নির্ধারিত সময়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিলকৃত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের স্ব-স্ব নির্বাচনি ব্যয়ের রিটার্ন এর তথ্য আগামী ২৫ মার্চের মধ্যে ইসিতে পাঠাতে হবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ১৩ ফেব্রুয়ারির ৩০ দিন বলতে ১৪ মার্চকে বোঝানো হয়েছে। এ সময়ের মধ্যে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নির্বাচনি ব্যয়ের হিসাব দিতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছিল ২ হাজার ২০ জনের মতো।

Leave a Reply