শিরোনাম
ভূমিকম্পে কাঁপল চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল রংপুর সিটির সাবেক মেয়রের বিরুদ্ধে মামলা আত্মগোপনে থাকা নিষিদ্ধ জেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগের পরও ‘ভূতুরে বিল, ক্ষুদ্ধ এলাকাবাসী, সিরিজ রিপোর্ট-১ কালুখালীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে কোরআন ও সুন্নাহ ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ১০ মার্চ থেকে ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণ করা হবে: তিতুমীর আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করে গেজেট প্রকাশ বিমানবন্দরে এসে জানলেন ছুটি বাতিল, প্রতিবাদ করে ভাইরাল তরুণী কুমিল্লা চৌদ্দগ্রামে পানি বন্টন নিয়ে সেচ কৃষককে পিটিয়ে জখম শতভাগ সঠিক তথ্যেই চট্টগ্রামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: জেলা প্রশাসক

রংপুর সিটির সাবেক মেয়রের বিরুদ্ধে মামলা

Chif Editor

শিল্পী আক্তার, রংপুর ব্যুরো :- দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে রংপুর সিটি কর্পোরেশন-এর সাবেক মেয়র ও জাতীয় পার্টি নেতা মোস্তাফিজার রহমান মোস্তফা-এর বিরুদে

রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ ৮ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের উপপরিচালক মোমো. শাওন মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, দায়িত্বে থাকাকালে সাবেক মেয়র ও সংশ্লিষ্ট কর্মকর্তারা পরস্পর যোগসাজশে বিধিবহির্ভূতভাবে আর্থিক লেনদেন ও প্রকল্প সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করেন। অভিযোগে বলা হয়েছে, ব্যাংক হিসাব ও আর্থিক ব্যবস্থাপনায় অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে সুবিধা প্রদান করা হয়। এর মাধ্যমে সরকারি অর্থের ক্ষতি ও অবৈধ আর্থিক সুবিধা অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলায় দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ ধারা এবং দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে। সংশ্লিষ্ট আরও কয়েকজন কর্মকর্তা ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিকেও আসামি করা হয়েছে।

দুদক জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে অভিযপোগের সত্যতা পাওয়ায় মামলাটি রুজু করা হয়েছে এবং বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের উপপরিচালক মো. শাওন মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক মেয়রকে প্রধান আসামি করা হয়েছে।

Leave a Reply