অনলাইন ডেস্কঃ পবিত্র রমজান উপলক্ষে রাজধানী মোহাম্মদপুরকে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইমুক্ত করতে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে মোহাম্মদপুর থানা-পুলিশ, সোয়াট টিম ও ডগ স্কোয়াডের সমন্বয়ে এই যৌথ অভিযান শুরু হয়।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদপুরের বিভিন্ন আলোচিত ‘রেড স্পট’গুলোতে এই অভিযান পরিচালিত হচ্ছে। বিশেষ করে জেনেভা ক্যাম্পে মাদক কারবারি ও অপরাধীদের ধরতে এই মুহূর্তে সোয়াট ও প্রশিক্ষিত ডগ স্কোয়াড নিয়ে চিরুনি অভিযান চলছে।
পুলিশ জানায়, এই অভিযানের মূল উদ্দেশ্য হলো এলাকাবাসীর নিরাপত্তা জোরদার করা, পবিত্র রমজানে নির্বিঘ্নে সিয়াম পালন নিশ্চিত করা এবং আগামী ঈদুল ফিতর উপলক্ষে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ উপহার দেওয়া।
এর আগে গতকাল বুধবার রাত থেকে মধ্যরাত পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ১০০ জন বিভিন্ন স্তরের অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র