
গণমাধ্যমকর্মীদের স্বার্থে তড়িৎ গতিতে সাংবাদিক নাদিম হত্যার ঘটনার বিচার যেন একটি দৃষ্টান্তমূলক হয় সেটা নিশ্চিত করার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক নাদিম হত্যার ঘটনার পর আমি তার বাড়িতে গিয়েছিলাম। তখন আওয়ামী লীগের সময় ছিল।



