শিরোনাম
কুড়িগ্রাম সীমান্তে মাদকসহ দুই ভারতীয় নাগরিক ও এক বাংলাদেশি যুবককে আটক দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী রাজনৈতিক পরিচয়ে কেউ যেন চাঁদা নিতে না পারে: নুর আফগানিস্তান এখন ভারতের উপনিবেশে পরিণত হয়েছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আমাদের হাত পাকিস্তানের ঘাড় পর্যন্ত পৌঁছাতে পারে: মুজাহিদ পঞ্চগড়ে নদ-নদীতে বেড়েছে বোরোর আবাদ, কিটনাশকে ধংস জীববৈচিত্র ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নতুন করে কাজ করছে সরকার নিজ এলাকায়: মির্জা ফখরুল চলমান মামলার আসামি চক্রের হুমকি-ষড়যন্ত্র অব্যাহত “প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন” নওগাঁয় সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর ফেসবুক পোস্ট: থানায় অভিযোগ রাউজানে মুজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নতুন করে কাজ করছে সরকার নিজ এলাকায়: মির্জা ফখরুল

Chif Editor

শিল্পী আক্তার, রংপুর ব্যুরো :- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন ধরে ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আবারও কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে নতুন সরকার।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদরাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছিলাম, ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো সেসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, আমি সব থেকে বেশি ঋণী ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে। তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। তাদের এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি দায়িত্বশীলভাবে কাজ করতে চাই।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Leave a Reply