শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু

Chif Editor

অনলাইন ডেস্কঃ  জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের তিনটি গন্তব্য বাদে বাকি সব রুটে তাদের ফ্লাইট চলাচল পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে। রোববার (১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, দোহা, দুবাই ও আবুধাবি বাদে মধ্যপ্রাচ্যের অন্যান্য সকল গন্তব্যে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালিত হবে।

বিমানের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, আজ থেকে মধ্যপ্রাচ্যের অধিকাংশ রুটে ফ্লাইটগুলো সময়মতো ছেড়ে যাবে। তবে বিশেষ পরিস্থিতির কারণে দোহা, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো আপাতত নির্ধারিত সময়সূচির বাইরে রয়েছে। এই তিন গন্তব্যের ফ্লাইটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

যাত্রা নির্বিঘ্ন করতে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সময়মতো সম্পন্ন করার লক্ষ্যে সকল যাত্রীকে নির্ধারিত সময়ের অন্তত ৪ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। মূলত মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে নিরাপত্তা ও শিডিউল বজায় রাখতেই এই আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে।

Leave a Reply