অনলাইন ডেস্কঃ জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের তিনটি গন্তব্য বাদে বাকি সব রুটে তাদের ফ্লাইট চলাচল পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে। রোববার (১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, দোহা, দুবাই ও আবুধাবি বাদে মধ্যপ্রাচ্যের অন্যান্য সকল গন্তব্যে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালিত হবে।
বিমানের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, আজ থেকে মধ্যপ্রাচ্যের অধিকাংশ রুটে ফ্লাইটগুলো সময়মতো ছেড়ে যাবে। তবে বিশেষ পরিস্থিতির কারণে দোহা, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো আপাতত নির্ধারিত সময়সূচির বাইরে রয়েছে। এই তিন গন্তব্যের ফ্লাইটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
যাত্রা নির্বিঘ্ন করতে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সময়মতো সম্পন্ন করার লক্ষ্যে সকল যাত্রীকে নির্ধারিত সময়ের অন্তত ৪ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। মূলত মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে নিরাপত্তা ও শিডিউল বজায় রাখতেই এই আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র