শিরোনাম
মওদুদ আব্দুল্লাহ শুভ্র : সাংবাদিকতায় আইন গাঙচিল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি সরোয়ার আলমগীর “বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র” মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা

প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি সরোয়ার আলমগীর “বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র”

Chif Editor

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফটিকছড়ি প্রেসক্লাব-এর উদ্যোগে ‘রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদস্থ শহীদ শফিকুর নূর মওলা বীর প্রতীক গণমিলনায়তনে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন সরোয়ার আলমগীর, চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য।

প্রেসক্লাব সভাপতি এস এম মোরশেদ মুন্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু এখলাছ ঝিনুকের সার্বিক তত্ত্বাবধানে যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন ও সহসম্পাদক সাইফুর রহমান সোহানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— হাটহাজারী সার্কেলের এএসপি কাজী তারেক আজিজ, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, হালদা গবেষক প্রফেসর ড. মন্জুরুল কিবরিয়া, রাকিবুল আলম চৌধুরী, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাবুদ্দিন, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজিম উদ্দিন ইমু ও সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ, ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান শহিদুল আজম, জাহাঙ্গীর আলম চৌধুরী, সরোয়ার হোসেন মেম্বার, মজিবুর রহমাননচৌধুরী, বোরহান উদ্দিন মেম্বার, দিদারুল আলম, ডা. শহিদুল্লাহ, ডা. জয়নাল আবেদীন মুহুরী ও নাছির উদ্দীন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয় খতমে কোরআন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ মাসুদের কবর জিয়ারত, পবিত্র কোরআন তেলাওয়াত ও নাতে রাসূল (সা.) পরিবেশনের মাধ্যমে।

প্রধান অতিথির বক্তব্যে এমপি সরোয়ার আলমগীর বলেন, ফটিকছড়ি একটি সম্ভাবনাময় জনপদ। আমাকে ফটিকছড়ির মানুষ প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমি ফটিকছড়িবাসীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো ইনশাআল্লাহ। আমার পথচলায় সাংবাদিক সমাজকে পাশে চাই। আপনাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদুর্ভোগের কথা এবং সম্ভাবনার চিত্র। ইফতার মাহফিলে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্টজন, সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বার্তায় অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

Leave a Reply