শিরোনাম
জালিয়াতির দায়ে ‘প্রতিদিনের কাগজ’ এর প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল জারি মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে ছিনতাই আতঙ্ক, নয় দিনেও গ্রেপ্তার হয়নি কেউ ডিএমপিতে এডিসি পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ ৪২টি দাঁত নিয়ে গিনেস রেকর্ড গড়লেন মালয়েশিয়ার যুবক আকাশসীমা আংশিক চালু, সীমিত আকারে ফ্লাইট ছাড়ছে এমিরেটস কামারখন্দে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রংপুরের গঙ্গাচড়া বাজারে ড্রেন নির্মাণে অনিয়ম”র অভিযোগ  কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন এডভোকেট রেজাউল করিম মিঠু

ডিএমপিতে এডিসি পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি

Chif Editor

অনলাইন ডেস্কঃ  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার সাতজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ডিএমপি কমিশনারের স্পেশাল অ্যাসিস্ট্যান্স ও স্টাফ অফিসারও রয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির নির্দেশ দেওয়া হয়।

আদেশ অনুযায়ী, ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের ফারজানা ইয়াছমিনকে মেট্রো ইন্টেলিজেন্স বিভাগে, ডিবির সাইবার সাপোর্ট সেন্টারের তানজিলা শারমিনকে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া ডিএমপি কমিশনারের স্পেশাল অ্যাসিস্ট্যান্স মহসীন আল মুরাদকে খিলগাঁও জোনে এবং কমিশনারের স্টাফ অফিসার জুয়েল ইমরানকে বাড্ডা জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে খিলগাঁও জোনের মো. ফয়েজ ইকবালকে ডিএমপি কমিশনারের স্পেশাল অ্যাসিস্ট্যান্স, বাড্ডা জোনের মো. সারোয়ার হোসাইনকে ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস বিভাগে এবং ওই বিভাগের মো. মাসুদ রানাকে ডিএমপি কমিশনারের স্টাফ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জারি করা আদেশে বলা হয়েছে, এই বদলি অবিলম্বে কার্যকর হবে।

Leave a Reply