অনলাইন ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার সাতজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ডিএমপি কমিশনারের স্পেশাল অ্যাসিস্ট্যান্স ও স্টাফ অফিসারও রয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির নির্দেশ দেওয়া হয়।
আদেশ অনুযায়ী, ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের ফারজানা ইয়াছমিনকে মেট্রো ইন্টেলিজেন্স বিভাগে, ডিবির সাইবার সাপোর্ট সেন্টারের তানজিলা শারমিনকে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগে বদলি করা হয়েছে।
এছাড়া ডিএমপি কমিশনারের স্পেশাল অ্যাসিস্ট্যান্স মহসীন আল মুরাদকে খিলগাঁও জোনে এবং কমিশনারের স্টাফ অফিসার জুয়েল ইমরানকে বাড্ডা জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে খিলগাঁও জোনের মো. ফয়েজ ইকবালকে ডিএমপি কমিশনারের স্পেশাল অ্যাসিস্ট্যান্স, বাড্ডা জোনের মো. সারোয়ার হোসাইনকে ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস বিভাগে এবং ওই বিভাগের মো. মাসুদ রানাকে ডিএমপি কমিশনারের স্টাফ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জারি করা আদেশে বলা হয়েছে, এই বদলি অবিলম্বে কার্যকর হবে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র