
আজ শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মহোদয়।
এরপর দুপুর ১১টায় কাহারোল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আরেকটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
দুপুর ১২টা ৩০ মিনিটে সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কাহারোল উপজেলার শাহাপাড়া খাল খনন প্রকল্পের স্থান পরিদর্শন করেন।
সভায় প্রধানমন্ত্রীর দিনাজপুর জেলা সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।



