শিরোনাম
কামারখন্দে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রংপুরের গঙ্গাচড়া বাজারে ড্রেন নির্মাণে অনিয়ম”র অভিযোগ  কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন এডভোকেট রেজাউল করিম মিঠু আইনজীবী কালাম হত্যা মামলার আসামি বিপু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ, গ্রেফতারের দাবিতে ক্ষোভ  হরমুজ প্রণালীতে ‌‌‘পাহারা’ বসানোর নির্দেশ ট্রাম্পের যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় তেহরানে স্টেডিয়াম বিধ্বস্তের দাবি দুই ক্রিকেটারকে ফিরিয়ে পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের স্কুল-কলেজে চালু হচ্ছে র‍্যাংকিং ব্যবস্থা: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে শক্ত জবাব না দেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: ইরানি জেনারেল বাগেরহাটে ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ

নবাবগঞ্জে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি : বেকারিকে অর্থদণ্ড

Chif Editor

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার দায়ে নাসির উদ্দীন বেকারিকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলার কৈলাইলে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজলার কৈলাইলে নাসির উদ্দিন বেকারি নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বেকারিতে কেক তৈরি করতে পাম ওয়েল ব্যবহারের পাশাপাশি অত্যন্ত নোংরা পরিবেশে অন্যান্য খাদ্যসামগ্রী তৈরি করে আসছে। ভ্রাস্যমাণ আদালত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার দায়ে নাসির উদ্দীন বেকারিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।এ ছাড়া স্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও লাইসেন্স গ্রহণ করার জন্য বলা হয়েছে।
নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply