শিরোনাম
নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

কেরানীগঞ্জে সরকারি জমিতে মাটি কাটায় ৪ জনকে কারাদণ্ড

Chif Editor

নিজস্ব প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে সরকারি জমি থেকে মাটি কাটার দায়ে ৪ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ৩ জনকে ১ মাস ও ১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্প্রতিবার (১৫ মে) বিকেলে উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন গোয়ালখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্বদেন কেরানোগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজান। দণ্ডপ্রাপ্তরা ব্যক্তি হলেন,, নবী আউয়াল (৬০), সৈয়দ দিদার (২৭), সালাউদ্দিন (৩৫) ও রাজ্জাক দেওয়ান (৫০)।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজান জানান, দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন গোয়ালখালী এলাকায় সরকারি জমি থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছিল। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৪জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারা অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply