শিরোনাম
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত ঢাকায় পার্বত্য চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিল ও পার্বত্যবাসীর মিলনমেলা অনুষ্ঠিত কুমিল্লায় দুই লক্ষ টাকায় হত্যা মামলার রফাদফা, টাকা না দিয়েই লাশ দাফনের অভিযোগ বিএনপির নেতা ও ওসির বিরুদ্ধে রংপুর বিভাগের সাংবাদিক ও মেধাবী সন্তানের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ মিথ্যা অভিযোগ ও জেল হাজতের শিকার রোমিও: জন্মনিবন্ধনের সত্যতা প্রমাণিত হওয়ায় জামিন জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পকে ‘প্রতারণার মাধ্যমে’ যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: ইরানি পার্লামেন্ট স্পিকার হরমুজ প্রণালী খোলা রাখতে ‘ভয়াবহ বোমা হামলার’ হুমকি ট্রাম্পের মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রয়োজন: আইজিপি

ঢাকা দোহার উপজেলায় মৌড়া গ্রামে দুর্বৃত্তদের গুলিতে আহত ২

Chif Editor

ঢাকার দোহার উপজেলায় মৌড়া গ্রামে দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত হয়েছেন। বুধবার (২১ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার নারিশা পশ্চিম চর গ্রামের মো. আলমগীরের ছেলে রাতুল শিকদার (১৯) ও একই গ্রামের জাহাঙ্গীর গাজীর ছেলে মেহেদী গাজী (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, মৌড়া প্রাইমারী স্কুলের পশ্চিম পার্শে (মৌড়া খালপাড়)সংলগ্ন ফাকা রাস্তায় রাতুল ও মেহেদীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় দুর্বৃত্তরা। পরে তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করেন।

আহত রাতুলের মা রিমি আক্তার বলেন, বুধবার রাতে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেল যোগে আমার ছেলে রাতুল ও মেহেদী বাড়ি ফিরছিল। মৌড়া পৌঁছালে হঠাৎ পেছন থেকে তাদের লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহার থানার ওসি মোস্তফা কামাল বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের আটক করতে আমাদের অভিযান চলছে।

Leave a Reply