শিরোনাম
বুড়িচংয়ে র‍্যাব-১১ কর্তৃক পিকআপ ভ্যানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক গোমতীর নদীর অবৈধ মাটি দিয়ে ব্রিকস ফিল্ড মালিকের কোটি টাকার গাড়ি দাম জানতে তোপের মুখে সাংবাদিকরা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে মৃত্যুর খবর: আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত আটকে পড়া যাত্রীদের খোঁজে শাহাজালাল বিমানবন্দরে মন্ত্রী জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দখল হওয়া সকল নদ-নদী ও খাল পুনরুদ্ধার করা হবে: ভূমি প্রতিমন্ত্রী দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী হরিপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যা: ভারতে পালানোর পরিকল্পনা করেছিল সেই নূরা

ঢাকা দোহার উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

Chif Editor

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ-

নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মাট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় মৎস্য সম্পদ রক্ষা করতে জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে মাইকিং করা, জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, র‌্যালি, আলোচনা সভা, মাছ চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান, মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ, মূল্যায়ন ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়। আলোচনা সভা শেষে তিনজন সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে উপজেলা পুকুরে কার্প জাতীয় মাছের পোন অবমুক্ত করা হয়।
দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী।

এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রফিকুল আলম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা শামীম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মামুন ইয়াকুব, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, কুতুবপুর নৌ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. রুবেল মোল্লা মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান খান, সুতারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাদের মন্ডল প্রমুখ।

Leave a Reply