শিরোনাম
বুড়িচংয়ে র‍্যাব-১১ কর্তৃক পিকআপ ভ্যানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক গোমতীর নদীর অবৈধ মাটি দিয়ে ব্রিকস ফিল্ড মালিকের কোটি টাকার গাড়ি দাম জানতে তোপের মুখে সাংবাদিকরা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে মৃত্যুর খবর: আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত আটকে পড়া যাত্রীদের খোঁজে শাহাজালাল বিমানবন্দরে মন্ত্রী জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দখল হওয়া সকল নদ-নদী ও খাল পুনরুদ্ধার করা হবে: ভূমি প্রতিমন্ত্রী দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী হরিপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যা: ভারতে পালানোর পরিকল্পনা করেছিল সেই নূরা

➖দোহারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু➖

Chif Editor

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ-

ঢাকার দোহারের নারিশা এলাকায় পুকুরে ডুবে রাফিয়া ইসলাম নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাফিয়া পিরোজপুর শহরের রফিকুল ইসলাম এর মেয়ে। রাফিয়ার নানা বাড়ি দোহারের নারিশা ইউনিয়নের নারিশা খালপাড় এলাকায়। ঢাকার মোহাম্মদপুর সে বাবা মা’র সাথে থাকতো। কিছুদিন আগে নারিশায় নানী বাড়িতে বেড়াতে এসেছিলো রাফিয়া।
স্থানীয়রা জানান, ছোট্ট রাফিয়া দুপুরে খেলতে খেলতে নারিশা খালপাড়ের খান বাড়ির পুকুর ধারে চলে আসে। খেলার সময় পুকুরের পানিতে পরে ডুবে যায়। এসময় তার সাথে থাাকা অন্য এক শিশু দৌড়ে এসে বাড়ীতে এসে তার ডুবে যাওয়ার কথা জানায়৷ পরে, বাড়ী থেকে লোকজন এসে পুকুরের পানিতে নেমে তল্লাশি চালায়। এসময় তারা রাফিয়াকে পুকুরের তলদেশ থেকে উদ্ধার করে। দ্রুত তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই সংবাদ ছড়িয়ে পড়লে, এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply