শিরোনাম
বুড়িচংয়ে র‍্যাব-১১ কর্তৃক পিকআপ ভ্যানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক গোমতীর নদীর অবৈধ মাটি দিয়ে ব্রিকস ফিল্ড মালিকের কোটি টাকার গাড়ি দাম জানতে তোপের মুখে সাংবাদিকরা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে মৃত্যুর খবর: আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত আটকে পড়া যাত্রীদের খোঁজে শাহাজালাল বিমানবন্দরে মন্ত্রী জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দখল হওয়া সকল নদ-নদী ও খাল পুনরুদ্ধার করা হবে: ভূমি প্রতিমন্ত্রী দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী হরিপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যা: ভারতে পালানোর পরিকল্পনা করেছিল সেই নূরা

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান থেকে সরানো হলো কৃষিবিদ আব্দুস সামাদকে

Chif Editor

ডেস্ক রিপোর্ট :

কৃষিবিদ মো. আব্দুস সামাদকে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) অতিরিক্ত সচিব আব্দুস সামাদকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

একই আদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নুরুন নাহার হেনাকে বদলি করে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) মহাপরিচালক করা হয়। এছাড়াও, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো. হারুন অর রশিদকে সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।

সম্প্রতি প্রতিবেশী দেশ ভারত সফল চন্দ্র অভিযানের পর বাংলাদেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) কার্যক্রম নিয়ে আলোচনা উঠে। সংস্থার চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আব্দুস সামাদের পড়াশোনা কৃষির ওপর। এ নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়।ত

বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোয় বিসিএস প্রশাসন ক্যাডারের লোকবল দায়িত্বে থাকা নিয়ে সমালোচনা তৈরি হয়। এরই মধ্যে তাকে স্পারসো থেকে সরানো হলো।

Leave a Reply