শিরোনাম
বুড়িচংয়ে র‍্যাব-১১ কর্তৃক পিকআপ ভ্যানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক গোমতীর নদীর অবৈধ মাটি দিয়ে ব্রিকস ফিল্ড মালিকের কোটি টাকার গাড়ি দাম জানতে তোপের মুখে সাংবাদিকরা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে মৃত্যুর খবর: আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত আটকে পড়া যাত্রীদের খোঁজে শাহাজালাল বিমানবন্দরে মন্ত্রী জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দখল হওয়া সকল নদ-নদী ও খাল পুনরুদ্ধার করা হবে: ভূমি প্রতিমন্ত্রী দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী হরিপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যা: ভারতে পালানোর পরিকল্পনা করেছিল সেই নূরা

দোহারে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

Chif Editor

ইসমাইল হোসেন সাকিল, দোহার -নবাবগঞ্জ প্রতিনিধি :

ঢাকার দোহার উপজেলায় অত্যাধিক মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী(আলু, পিঁয়াজ, ডিম প্রভৃতি) বিক্রয়, পণ্যের যথাযথ মূল্য তালিকা প্রদর্শন না করা, ব্যবসা প্রতিষ্ঠানের যথাযথ লাইসেন্স না থাকা, বিনা অনুমতিতে খোলা জ্বালানি তেল বিক্রয়সহ বিভিন্ন অপরাধে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুন খানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার উপজেলার জয়পাড়া বাজার, করম আলীর মোড় এবং ঢাকা-দোহার সড়ক সংলগ্ন বাঁশতলা ও বটতলা এলাকায় অত্যাধিক মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী(আলু, পিঁয়াজ, ডিম প্রভৃতি) বিক্রয়, পণ্যের যথাযথ মূল্য তালিকা প্রদর্শন না করা, ব্যবসা প্রতিষ্ঠানের যথাযথ লাইসেন্স না থাকা, বিনা অনুমতিতে খোলা জ্বালানি তেল বিক্রয়সহ বিভিন্ন অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এবং পেট্টোলিয়াম আইন-২০১৬ এর সংশ্লিষ্ট ধারায় পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনাকালে পাইকারি ও খুচরা বিক্রেতা এবং সংশ্লিষ্ট বাজার কমিটির নেতৃবৃন্দকে সরকারি নির্দেশনা প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়। দোহার থানা পুলিশ এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনোয়ার হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।
দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুন খান বলেন, সরকার ঘোষিত নির্দেশনা মোতাবেক নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তা অধিকার সংরক্ষণে দোহার উপজেলার বিভিন্ন বাজারে নিয়মিত অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে।

Leave a Reply