শিরোনাম
ইরানের রাস্তায় খামেনির হাজার হাজার সমর্থক ইরানের সর্বোচ্চ নেতার স্থলাভিষিক্ত হবেন কে? তেল আবিবে ইরানের হামলায় অন্তত ৪০টি ভবন ক্ষতিগ্রস্ত নৈতিক-আন্তর্জাতিক আইন ভেঙে খামেনিকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে: পুতিন ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি প্রতিশোধ নেওয়া ইরানের ‘দায়িত্ব ও বৈধ অধিকার’: প্রেসিডেন্ট পেজেশকিয়ান খামেনি: ইরানের প্রতিরোধনীতিকে রূপ দিয়েছিলেন যিনি বুড়িচংয়ে র‍্যাব-১১ কর্তৃক পিকআপ ভ্যানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক গোমতীর নদীর অবৈধ মাটি দিয়ে ব্রিকস ফিল্ড মালিকের কোটি টাকার গাড়ি দাম জানতে তোপের মুখে সাংবাদিকরা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে মৃত্যুর খবর: আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া

নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের কারাদণ্ড

Chif Editor

দোহার -নবাবগঞ্জ প্রতিনিধি : ইসলাম হোসাইন সাকিল

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাদক সেবনের অপরাধে ২ জনকে এবং বিনা লাইসেন্সে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক ব্যবসা করার অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ডপ্রাপ্তরা হলো- আবুল কাশেমের ছেলে নুর মোহাম্মদ( ৪২), নরেশ মনির ছেলে সুকন মনি(৪৫), বাদশা খন্দকারে ছেলে রাহাত খন্দকার(৫২), মৃত হাসমত আলীর ছেলে আমীনুল ইসলাম(৪৭) ও দুলাল মিয়ার ছেলে মো. নয়ন মিয়া( ৩২)। সোমবার রাতে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার ছোট বক্সনগর এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে নুর মোহাম্মদ ও সুকন মনিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে ৭দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপরদিকে, উপজেলার দীঘিরপাড়, বর্দ্ধনপাড়া ও আগলা দক্ষিণ চৌকিঘাটায় অভিযান চালিয়ে বিনা লাইসেন্সে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক ব্যবসা করার অপরাধে রাহাত খন্দকার, নয়ন মিয়া ও আমিনুল ইসলামকে আটক করা হয়। পরে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বিনা লাইসেন্সে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক ব্যবসা করার অপরাধে রাহাত খন্দকারকে ১৫ দিন, নয়ন মিয়াকে ১০ দিন এবং আমিনুল ইসলামকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময়ে নবাবগঞ্জ থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা প্রদান করে।
নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারী এবং লাইসেন্সবিহীন ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply