শিরোনাম
ইরানের রাস্তায় খামেনির হাজার হাজার সমর্থক ইরানের সর্বোচ্চ নেতার স্থলাভিষিক্ত হবেন কে? তেল আবিবে ইরানের হামলায় অন্তত ৪০টি ভবন ক্ষতিগ্রস্ত নৈতিক-আন্তর্জাতিক আইন ভেঙে খামেনিকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে: পুতিন ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি প্রতিশোধ নেওয়া ইরানের ‘দায়িত্ব ও বৈধ অধিকার’: প্রেসিডেন্ট পেজেশকিয়ান খামেনি: ইরানের প্রতিরোধনীতিকে রূপ দিয়েছিলেন যিনি বুড়িচংয়ে র‍্যাব-১১ কর্তৃক পিকআপ ভ্যানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক গোমতীর নদীর অবৈধ মাটি দিয়ে ব্রিকস ফিল্ড মালিকের কোটি টাকার গাড়ি দাম জানতে তোপের মুখে সাংবাদিকরা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে মৃত্যুর খবর: আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া

তিতাসে সাংবাদিকদের ছবি তুলতে বাঁধা দিলেন ইউএনও

Chif Editor

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার তিতাসে সাংবাদিকদের ছবি তুলতে বাঁধা দিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হাসান।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ২ টায় জাতাীয় পার্টির মনোনীত প্রার্থী ফরম জমা দিতে উপজেলা সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসানের কার্যালয়ে প্রবেশ করেন। সাথে সাথে সাংবাদিকরাও প্রবেশ করেন। এসময় ইউএনও সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং ছবি তুলতে বাঁধা দেন। গতকালও একই আচরণ করেন। সাংবাদিকদের ছবি তুলতে নিষেধ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিতে কি সাংবাদিকদের ছবি তুলতে নিষেধ আছে কিনা কিংবা এমন কোন প্রজ্ঞাপন আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমি ছবি তুলতে দিবো না। সাথে সাথে সাংবাদিকরা ইউএনও অফিস ত্যাগ করে প্রতিবাদ করেন এবং নিউজ বর্জনের সিদ্ধান্ত নেন। পরে তিতাস প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন ও তিতাস
উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুককে ডেকে ছবি ও নিউজ সংগ্রহের অনুরোধ করলে সাংবাদিকরা তা প্রত্যাখান করেন।
উপস্থিত সুধী মহল বিষয়টির নিন্দা জানান।

Leave a Reply