শিরোনাম
রংপুর বিভাগের সাংবাদিক ও মেধাবী সন্তানের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ মিথ্যা অভিযোগ ও জেল হাজতের শিকার রোমিও: জন্মনিবন্ধনের সত্যতা প্রমাণিত হওয়ায় জামিন জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পকে ‘প্রতারণার মাধ্যমে’ যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: ইরানি পার্লামেন্ট স্পিকার হরমুজ প্রণালী খোলা রাখতে ‘ভয়াবহ বোমা হামলার’ হুমকি ট্রাম্পের মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রয়োজন: আইজিপি তিতুমীর কলেজে লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল ৪ বিভাগে বেশি বৃষ্টি হতে পারে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ, ময়নপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ছুটির দিনে অর্ধ কোটি টাকার নিয়োগ পরীক্ষা নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে ইউএনও এবং বিএনপি সভাপতি

ঝিনাইদহ জেলা শহরের ‘পায়রা চত্বরে’ বিএনপি’র ‘বিশাল গণ-সমাবেশ’

Chif Editor

অনলয়ান ডেস্ক:- ঝিনাইদহ, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস): পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ শনিবার বিকেলে ঝিনাইদহ জেলা শহরের প্রাণকেন্দ্র ‘পায়রা চত্বরে’ বিএনপি’র ‘বিশাল গণ-সমাবেশ’ চলছে।
ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।

ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদ এ সমাবেশে সভাপতিত্ব করছেন।
বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস’র ঝিনাইদহ প্রতিনিধি জানান, বিশিষ্ট গীতিকার ও সঙ্গীত পরিচালক ইথুন বাবু’র নেতৃত্বে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-‘জাসাস’র কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এ ‘বিশাল গণ-সমাবেশ’র শুরুতেই জাগরণ ও গণমুক্তির গান পরিবেশন করেন।

এদিকে, বিএনপি’র মিডিয়া সেল সূত্রে জানা গেছে, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সকল পর্যায়ে নেতা-কর্মীদের মধ্যে পারস্পরিক হৃদ্যতা বাড়ানোর পাশাপাশি দেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি’র জনসম্পৃক্ততা নতুন এক মাত্রায় নিয়ে যাওয়ার লক্ষ্যে জেলায়-জেলায় গণ-সমাবেশ চলবে। ইতোমধ্যে ঢাকা, সিলেট, কিশোরগঞ্জসহ কয়েকটি জেলায় গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply