শিরোনাম
তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিব হত্যা মামলায় ছাত্রদল নেতা রিফাত গ্রেপ্তার প্রাইম ব্যাংকের টঙ্গী শাখা থেকে গ্রাহকের ৬ লাখ টাকা উধাও! হাদিকে গুলি করা দুজনকে ‘শনাক্তের’ দাবি দ্য ডিসেন্টের শরীফ উসমান হাদীর উপর হামলার প্রতিবাদে বালিয়াডাংগীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গুলিবিদ্ধ হাদি, তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের ডাক ঢাবি ছাত্রদলের হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রধান উপদেষ্টার হাদিকে গুলি— নির্বাচনী পরিবেশ বানচাল করার নীলনকশা: বিএনপি ওসমান হাদি গুলিবিদ্ধ: ঢাকা মেডিকেলে সেনাবাহিনী মোতায়েন হাদির গুলিবিদ্ধের খবর শুনে হাসপাতালে মির্জা আব্বাস গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনও জায়গা নেই: মির্জা ফখরুল

দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই: মুহাম্মদ সাইদুর রহমান

Chif Editor

সারাদেশে গুম-খুন, গুপ্তহত্যা, আইনশৃঙ্খলার অবনতি, রাজনৈতিক অস্থিতিশীলতা ও জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে আজ ১৯ জুলাই, ২০২৫, সকাল ১১.০০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ১৫ দলীয় সমমনা গণতান্ত্রিক জোটের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত জোটের শীর্ষ নেতৃবৃন্দ সারাদেশে গুম-খুন, গুপ্তহত্যা, আইনশৃঙ্খলার অবনতি ও রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের এই সংকট দূরীভূত করতে একটি নির্বাচিত সরকার প্রয়োজন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারই পারবে দেশের এসকল বিষয়গুলো থেকে জাতিকে মুক্তি দিতে। তাই দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দাবি করছি।

সভাপতির বক্তব্যে ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টি (আইএমপি) – এর চেয়ারম্যান ও ১৫ দলীয় সমমনা গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী জনাব মুহাম্মদ সাইদুর রহমান বলেন, ‘আজ সারাদেশে গুম-খুন, গুপ্তহত্যা, আইনশৃঙ্খলার অবনতি ও রাজনৈতিক অস্থিতিশীলতা চরমভাবে বিরাজ করছে। দেশের মানুষ এই দুর্বিষহ পরিস্থিতি থেকে মুক্তি চাচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা সত্ত্বেও তারা জনগণের জান-মাল রক্ষা করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাই, দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দাবি করছি এবং আগামী বছরের ফেব্রুয়ারী মাসেই জাতীয় নির্বাচন হতে হবে।’

অ্যাডভোকেট সাইফুল ইসলাম শুভ’র সঞ্চালনায় উক্ত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, নাগরিক অধিকারের স্বাধীনতা সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট আজমেরী বেগম ছন্দা, ন্যাপ বাংলাদেশ- এর সভাপতি শহীদুন্নবী ডাবলু, সাংবাদিক নেতা রাজু আহমেদ, বিপ্লব হোসেন, আশিক রহমান মিরাজ, সালেহ আহমেদ মনির, ফখরুল ইসলাম সুমন প্রমূখ নেতৃবৃন্দ।

Leave a Reply