শিরোনাম
ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রকে এমনই বিপদে ফেলেছে ইরান, যা আগে পারেনি কেউ

তেজগাঁও কলেজের শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তেকসাস

S M Rashed Hassan

আতিকুল ইসলাম, তেজগাঁও কলেজ প্রতিনিধিঃ
তেজগাঁও কলেজের ব্যবস্থাপনা (ম্যানেজমেন্ট) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিলা তাবাচ্ছুম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তানজিলা তাবাচ্ছুমের অকাল মৃত্যুতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি (তেকসাস) পরিবার গভীর শোক প্রকাশ করেছে।

সংগঠনটির পক্ষ থেকে সংগঠক আজিজুল ইসলাম যুবরাজের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়— “তানজিলা তাবাচ্ছুম ছিলেন একজন মেধাবী ও বিনয়ী শিক্ষার্থী। তাঁর মৃত্যু তেজগাঁও কলেজের শিক্ষার্থী সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

তেকসাস পরিবার মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

Leave a Reply