শিরোনাম
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন বিশ্ববাজারে তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র প্রচুর অর্থ আয় করতে পারে: ট্রাম্প ঈদের ছুটিতে অনলাইন লেনদেনের বিশেষ সময় নির্ধারণ ট্রাম্পকে অনুতপ্ত না করা পর্যন্ত থামবে না তেহরান: লারিজানি মার্কিন রণতরি জেরাল্ড ফোর্ডে আগুন, আহত সেনাদের অবস্থা গুরুতর কুড়িগ্রামে প্রাইভেট পড়ানোর সময় ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি মাধবপুরের ভুয়া ডাক্তার হাসান মনির আটক, গাড়ি থেকে মাদক উদ্ধার ৯০পিছ ইয়াবা নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে তেকসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

S M Rashed Hassan

তেজগাঁও কলেজ প্রতিনিধিঃ

তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামীমা ইয়াসমিন এর সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি (তেকসাস)’র নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতে তেকসাস নেতৃবৃন্দ কলেজের সার্বিক শিক্ষা পরিবেশ, সাংবাদিকতা কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণমূলক নানা উদ্যোগ নিয়ে অধ্যক্ষের সঙ্গে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে তেজগাঁও কলেজের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক নূরনবী আল মাহমুদ উপস্থিত ছিলেন। তিনি তেকসাস নেতৃবৃন্দের সাথে কলেজ উন্নয়ন, শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিন তেকসাস নেতৃবৃন্দের বিভিন্ন কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, ক্যাম্পাসের ইতিবাচক ভাবমূর্তি রক্ষা এবং শিক্ষার্থীদের প্রকৃত সমস্যা–সমাধান সমাজের সামনে তুলে ধরতে সাংবাদিকতার ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি তেকসাসকে ভবিষ্যতেও গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক নয়ন কুমার বর্মন (যায়যায়দিন), সদস্য সচিব মোঃ সাঈদুর রহমান (আরটিভি), সদস্য আবু রায়হান আকাশ (ডেইলী নোট ২৪), জান্নাতুন নেছা বুশরা (এনবিবি), মোঃ তুহিন ইসলাম রাতুল (দেশের কন্ঠ) ও মোঃ রাকিব হাসান (আজকের পেপার)।

সৌজন্য সাক্ষাৎ শেষে তেকসাস নেতৃবৃন্দ অধ্যক্ষকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে কলেজের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে আরও নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply