শিরোনাম
হবিগঞ্জে ১২৩ কেজি গাঁজাসহ আটক ২ ইসরায়েলের বাধা উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে লাখো ফিলিস্তিনি আদালতকক্ষে রমজানের শুভেচ্ছা শুনে ফিলিস্তিনি বন্দির প্রশ্ন—আজ কি রোজা? জনগণের দেওয়া ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান মুশফিকুল ফজল আনসারীর এপস্টেইন ফাইল: ডায়ানার মৃত্যুর পর বড় সংকটের মুখোমুখি ব্রিটিশ রাজপরিবার যাত্রা পথে স্লিপ দিয়ে টাকা ওঠানো স্পষ্ট চাঁদাবাজি: হামিম ঠাকুরগাঁওয়ে জাল দলিল চক্রের হোতা বদিউল আলম পুলিশের জালে, জনমনে স্বস্তি বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে এখন: অর্থমন্ত্রী সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই, লক্ষ্মীপুরেও নেই: পানিসম্পদমন্ত্রী

যাত্রা পথে স্লিপ দিয়ে টাকা ওঠানো স্পষ্ট চাঁদাবাজি: হামিম

Chif Editor

অনলাইন ডেস্ক:  যাত্রা পথে স্লিপ দিয়ে টাকা ওঠানোকে স্পষ্ট চাঁদাবাজি হিসেবে আখ্যায়িত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘সারা বাংলাদেশে স্লিপ দিয়ে সড়কে টাকা উঠানো অবিলম্বে বন্ধ করতে হবে। যুগের পর যুগ ধরে চলে আসা এই অপসংস্কৃতি বিশ্বের ৮টি দেশ ঘুরে সেসব দেশের কোথাও চোখে পড়েনি আমার কখনোই। হ‍্যাঁ, সেতু-এলিভেটেড এক্সপ্রেসওয়ে-মহাসড়কের যেসব স্থানে টোল দেওয়া হয় সেটা ভিন্ন। তবে যাতায়াত পথে যেখানে সেখানে (সিটি কর্পোরেশন-পৌরসভা-ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের নামে) স্লিপ দিয়ে টাকা উঠানো স্পষ্ট চাঁদাবাজি। আমাদের সরকার নিশ্চয়ই এসব ব‍্যাপারে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করবে।’

তিনি আরও লেখেন, ‘ইতিমধ‍্যে তারেক রহমান ঘোষণা দিয়েছেন, ঈদের আগেই ফ‍্যামিলি কার্ড চালু হবে। তিনি তার মুভমেন্টে ১৪টি রাষ্ট্রীয় গাড়ির পরিবর্তে চলাচল করেন নিজের গাড়িসহ মোট ৪টি গাড়ি নিয়ে, ভিআইপি মুভমেন্ট বন্ধ করেছেন এমনকি নিরাপত্তা প্রদানে রাস্তার দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস‍্যদের দাঁড়াতে নিষেধ করে দিয়েছেন। সুতরাং পরিবর্তন আসবেই, পরিবর্তন ঘটবেই। ‘সবার আগে বাংলাদেশ, সবার জন‍্য বাংলাদেশ’

পোস্টের কমেন্টে এএইচ সিয়াম নামে একজন লিখেছেন, আপনার কিছু কিছু প্রতিবাদ সত্যিই ভালো লাগে। এগুলো মানুষের মনের কথাই বলে—যা অনেকেই বলতে চায়, কিন্তু বলতে পারে না। হামিম ভাই, আপনাকে আমি ডাকসু নির্বাচন সময় থেকেই চিনি। আপনি পজিটিভ আর নেগেটিভ দুটো দিকই বুঝেন, তাই আপনার কথাগুলো আলাদা গুরুত্ব পায়।

Leave a Reply