বঙ্গোপসাগরে নৌবাহিনীর সদস্যদের ইফতার ও নামাজের ছবি ভাইরাল

Chif Editor

অনলাইন ডেস্কঃ  বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের ইফতার ও নামাজের দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেশপ্রেমিক নৌবাহিনীর সদস্যদের গভীর সাগরে ইফতার ও নামাজের দৃশ্য দেখে প্রশংসা করেছেন সবাই। অনেকে তাদের জন্য দোয়াও করছেন।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ৪টা ৫২ মিনিটে বাংলাদেশ নৌবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি দুটি পোস্ট করা হয়।

ছবির সঙ্গে পেজে লেখা হয়, ‘মাতৃভূমির সুবিশাল জলরাশির প্রতিরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী সদা সোচ্চার। হোক তা উত্তাল সাগর, প্রলয়ংকরী ঝড় কিংবা আত্মশুদ্ধির পবিত্র রমজান; নৌবাহিনীর সদস্যরা সদা প্রস্তুত।’

আরও লেখা হয়, ‘নীল জলরাশির বঙ্গোপসাগরে নৌবাহিনীর সদস্যদের এক ব্যতিক্রমী ইফতার আয়োজন।’

Leave a Reply