
অনলাইন ডেস্ক: রাজধানীর সরকারি তিতুমীর কলেজে লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) তিতুমীর কলেজের শহীদ বরকত মিলনায়তনে আয়োজিত এ ইফতার মাহফিলে বিভিন্ন অঙ্গনের অতিথি, শিক্ষার্থী এবং সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের অতিথিরা অংশ নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
উল্লেখ্য, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন। তবে জাতীয় সংসদের প্রথম অধিবেশন থাকায় সময়ের স্বল্পতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।


