শিরোনাম
বেরোবির নিয়োগে জালিয়াতির অভিযোগ দুদকের, সরেজমিন অভিযান রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ, গ্রেফতার-১ বাংলাদেশ–পাকিস্তান যুদ্ধবিমান আলোচনা দক্ষিণ এশিয়ার আকাশে নতুন সমীকরণ তারেক রহমানের সঙ্গে কুমিল্লা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব সৃষ্টির’ অভিযোগ, আইনানুগ ব্যবস্থার অনুরোধ রাণীশংকৈলে মহলবাড়ী বন কালী মা’র তৃতীয়তম পূজা অনুষ্ঠিত  নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লা’শ উদ্ধার প্রশাসনের সুদৃষ্টিতে জনসাধারণে স্বস্তি-ভাঙ্গুড়ায়” দখলদার,মাদক ও ভেজালকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান সংস্কার চান, তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাহত করে ক্ষতস্থানে লবণ ছিটিয়ে দেওয়ার অভিযোগ জামাতের বিরুদ্ধে

ঢাকা কলেজে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

S M Rashed Hassan

ঢাকা কলেজ প্রতিনিধিঃ
ঢাকা কলেজস্থ পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ পরিষদ (সাগরকন্যা)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সবুজ ক্যাম্পাস গড়ে তোলা এবং পরিবেশ রক্ষার লক্ষ্যে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনের সদস্যরা এদিন কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুস্থ জীবনধারার জন্য গাছ লাগানো জরুরি। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

Leave a Reply