শিরোনাম
বেরোবির নিয়োগে জালিয়াতির অভিযোগ দুদকের, সরেজমিন অভিযান রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ, গ্রেফতার-১ বাংলাদেশ–পাকিস্তান যুদ্ধবিমান আলোচনা দক্ষিণ এশিয়ার আকাশে নতুন সমীকরণ তারেক রহমানের সঙ্গে কুমিল্লা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব সৃষ্টির’ অভিযোগ, আইনানুগ ব্যবস্থার অনুরোধ রাণীশংকৈলে মহলবাড়ী বন কালী মা’র তৃতীয়তম পূজা অনুষ্ঠিত  নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লা’শ উদ্ধার প্রশাসনের সুদৃষ্টিতে জনসাধারণে স্বস্তি-ভাঙ্গুড়ায়” দখলদার,মাদক ও ভেজালকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান সংস্কার চান, তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাহত করে ক্ষতস্থানে লবণ ছিটিয়ে দেওয়ার অভিযোগ জামাতের বিরুদ্ধে

যুক্তির স্লোগানে মুখর তেজগাঁও কলেজ: শুরু ৫ম আন্তঃবিভাগ বিতর্ক উৎসব

S M Rashed Hassan

আতিকুল ইসলাম, ক্যাম্পাস প্রতিনিধিঃ

“মুক্তির পথে, যুক্তি স্লোগানে, উঠিতেছে জয়ধ্বনি”—এই প্রতিপাদ্য নিয়ে তেজগাঁও কলেজে শুরু হয়েছে ৫ম আন্তঃবিভাগ বিতর্ক উৎসব ২০২৫। বুধবার (১৩ আগস্ট) সকালে কলেজ অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন।

দুই দিনব্যাপী এই উৎসবে অংশ নিচ্ছে কলেজের বিভিন্ন বিভাগের ২০টি দল। প্রথম দিন অনুষ্ঠিত হবে প্রাথমিক ও সেমিফাইনাল পর্ব, আর দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে প্রতীক্ষিত ফাইনাল রাউন্ড। প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকছেন দেশের অভিজ্ঞ বিতার্কিক ও শিক্ষকবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তেজগাঁও কলেজের এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি তরুণ প্রজন্মের মধ্যে যুক্তিবোধ, সহনশীলতা ও মুক্তচিন্তার বিকাশে বিতর্কের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য মো. ফখরুল ইসলাম ভূঁইয়া রবিন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং ক্লাবের সমন্বয়ক সিক্তা দাশ।

উৎসবের সার্বিক আয়োজন ও পরিচালনায় রয়েছে তেজগাঁও কলেজ ডিবেটিং ক্লাব। সংগঠনের সভাপতি সাদিয়া জাহান বলেন, “বিতর্ক কেবল প্রতিযোগিতা নয়, এটি চিন্তার মুক্তির মহাসড়ক। আমাদের এই আয়োজন শিক্ষার্থীদের যুক্তি প্রয়োগের দক্ষতা বৃদ্ধি করবে।”

প্রাণবন্ত আয়োজন, যুক্তির লড়াই ও তরুণদের স্বপ্ন নিয়ে তেজগাঁও কলেজ ডিবেটিং ক্লাবের এই যাত্রা চলতে থাকুক—এমন প্রত্যাশাই রইল সবার।

Leave a Reply