শিরোনাম
রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা ভোররাতে কৃষি জমির মাটি কাটার সময় দুটি ভেকু আটকে দিলো জনতা সীতাকুণ্ডে শিশুকে ধর্ষণের পর হত্যা, মূল আসামি গ্রেপ্তার ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে মালদ্বীপে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ড. ইউনূসের বিরুদ্ধে অসততার অভিযোগ ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা কর্তৃক অফিসের নিরাপত্তা প্রহরীর উপর হামলা এবং মারপিটের অভিযোগ,ক্ষোভে ফুঁসছে অধঃস্থন কর্মচারীরা পিআইবিতে ভুয়া বিল কেলেঙ্কারি: মহাপরিচালকের বিরুদ্ধে ২৪ লাখ টাকার আত্মসাতের অভিযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের উদ্যোগে তেজগাঁও কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

S M Rashed Hassan

আতিকুল ইসলাম, ক্যাম্পাস (তেজগাঁও কলেজ) প্রতিনিধিঃ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের যৌথ উদ্যোগে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয়ভাবে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে রাজধানীর তেজগাঁও কলেজে।

সোমবার (১৮ আগস্ট) কলেজের অডিটোরিয়ামে এ আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী এবং অতিথিদের উপস্থিতিতে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধান অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

তেজগাঁও কলেজ অডিটরিয়ামে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিনসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। স্বাগত বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মোছা. সালমা পারভীন এবং কো-অর্ডিনেটর ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিস্টেম এনালিস্ট ড. মো. হায়দার আল।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ তাঁর বক্তব্যে জানান, “আমরা আমাদের নিজস্ব অর্থায়নে ৫০ হাজার ফ্রিল্যান্সার তৈরি করব। এছাড়া জুলাই আন্দোলনে নিহত ও আহতদের আর্থিক সহায়তা, পরীক্ষার ফি ও মাসিক বেতন মওকুফসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করেছি।”

ওরিয়েন্টেশন কর্মসূচিতে সাইবার সেফটি গেমসের উদ্বোধন করা হয় এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Leave a Reply