শিরোনাম
এনসিপির প্রার্থী তালিকায় ১৪ নারী, কে কোন আসন থেকে লড়বেন পল্টনে সিআইডির ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার আমি নির্বাচন করবো, কোন দল থেকে করবো এটা পরের ডিসকাশন: আসিফ মাহমুদ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম কুমিল্লা-৪ আসনে লড়বেন হাসনাত আবদুল্লাহ জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি পালিত ভাঙ্গুড়ায় নতুন দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না: মির্জা আব্বাস বেগম খালেদা জিয়ার আসনে যাকে প্রার্থী করলো এনসিপি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার

তেজগাঁও কলেজে সাইবার বুথ ও সাইবার নিরাপত্তা গেম উদ্বোধন

S M Rashed Hassan

আতিকুল ইসলাম, ক্যাম্পাস (তেজগাঁও কলেজ) প্রতিনিধিঃ

রাজধানীর তেজগাঁও কলেজে একটি সাইবার বুথ স্থাপন এবং সাইবার নিরাপত্তা গেমের  ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট ২০২৫) জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের যৌথ উদ্যোগে এবং এনইউএসডিএফ বাংলাদেশের সহযোগিতায় বুথ স্থাপন ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, “বর্তমান প্রজন্মকে ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতন করা এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের অনলাইন সুরক্ষা জোরদারে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামীমা ইয়াসমিনসহ শিক্ষকবৃন্দ এবং এনইউএসডিএফ বাংলাদেশ-এর সদস্যরা উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের মূল লক্ষ্য শিক্ষার্থীদের ডিজিটাল নিরাপত্তা, সাইবার সচেতনতা ও নিরাপদ ইন্টারনেট ব্যবহারের বিষয়ে জ্ঞান প্রদান করা। সাইবার বুথে শিক্ষার্থীরা সাইবার অপরাধ, অনলাইন হয়রানি, গোপনীয়তা রক্ষা ও ডিজিটাল নিরাপত্তা সম্পর্কিত তথ্য ও পরামর্শ পাবে।

এনইউএসডিএফ বাংলাদেশ-এর ইভেন্ট সেক্রেটারি সোহেল রানা সৌরভ এবং প্রোগ্রাম সেক্রেটারি মোঃ মাফুজ জানান, “শিক্ষার্থীদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য। সাইবার সচেতনতার মাধ্যমে তারা নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারবে।”

শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ক জ্ঞান বিস্তারে এই উদ্যোগকে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply