শিরোনাম
কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো গড়তে চাই নতুন ও নিরাপদ বাংলাদেশ: তারেক রহমান এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন-গণভোট উপলক্ষ্যে চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান সিলেটে জনাব তারেক রহমানের জনসভায় উৎসবমুখর পরিবেশে জমে উঠছে জনসমুদ্র ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জামায়াত নেতা, এড. মাসুদুল হক মাসুম পিস্তল ও চাকুসহ গ্রেফতার-০২

সাবেক সভাপতি মিজানুর রহমান রাজের মুক্তি দাবিতে তেজগাঁও কলেজ ছাত্রদলের প্রতিবাদ

S M Rashed Hassan

আতিকুল ইসলাম, তেজগাঁও কলেজ প্রতিনিধিঃ

তেজগাঁও কলেজ ছাত্রদলের এক বিবৃতিতে সংগঠনের সাবেক সভাপতি মিজানুর রহমান রাজের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তেজগাঁও কলেজ শাখা।

গতকাল (২৭ আগস্ট) বুধবার আইনশৃঙ্খলা বাহিনী মিজানুর রহমান রাজকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

ছাত্রদলের তেজগাঁও কলেজ শাখার আহ্বায়ক মোশারফ আলম তরুণ ও সদস্য সচিব মো. সেলিম হোসেন এক যৌথ বিবৃতিতে অভিযোগ করেন, বিগত দিনে ফ্যাসিস্টরা ক্যাম্পাসে বিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়েছিল। অবৈধ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ গণতান্ত্রিক লড়াইয়ের বীর সেনানীদের আজও কারা নির্যাতনের শিকার হওয়া তীব্র পীড়াদায়ক ও উদ্বেগজনক।

বিবৃতিতে তারা অবিলম্বে মিজানুর রহমান রাজের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।

প্রেস বিজ্ঞপ্তি স্বাক্ষর করেন, তেজগাঁও কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক নিপেন কুমার বিশ্বাস।

 

Leave a Reply