শিরোনাম
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন বিশ্ববাজারে তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র প্রচুর অর্থ আয় করতে পারে: ট্রাম্প ঈদের ছুটিতে অনলাইন লেনদেনের বিশেষ সময় নির্ধারণ ট্রাম্পকে অনুতপ্ত না করা পর্যন্ত থামবে না তেহরান: লারিজানি মার্কিন রণতরি জেরাল্ড ফোর্ডে আগুন, আহত সেনাদের অবস্থা গুরুতর কুড়িগ্রামে প্রাইভেট পড়ানোর সময় ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি মাধবপুরের ভুয়া ডাক্তার হাসান মনির আটক, গাড়ি থেকে মাদক উদ্ধার ৯০পিছ ইয়াবা নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

তেজগাঁও কলেজে চার বিভাগে সাউন্ড সিস্টেম উদ্বোধন

S M Rashed Hassan

আতিকুল ইসলাম, তেজগাঁও কলেজ প্রতিনিধিঃ
তেজগাঁও কলেজে শিক্ষার মানোন্নয়নে নতুন মাত্রা যোগ হলো। কলেজের মার্কেটিং, ম্যানেজমেন্ট, ইংরেজি ও বায়োকেমিস্ট্রি বিভাগের ক্লাসরুমে চারটি আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপন করা হয়েছে।

রবিবার সকালে কলেজ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিন সাউন্ড সিস্টেমগুলোর উদ্বোধন করেন। এ সময় সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিন উদ্বোধনী বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্পন্ন শিক্ষার পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। শ্রেণিকক্ষে সাউন্ড সিস্টেম যুক্ত হওয়ায় শিক্ষকরা পাঠদান করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন এবং শিক্ষার্থীরাও আরও মনোযোগী হতে পারবেন।”

শিক্ষকরা মনে করছেন, শ্রেণিকক্ষে শিক্ষকের কণ্ঠস্বর পরিষ্কারভাবে পৌঁছানোর ফলে শিক্ষাদান আরও সহজ হবে এবং বড় ক্লাসগুলোতেও সবাই সমানভাবে উপকৃত হবে। শিক্ষার্থীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, নতুন সাউন্ড সিস্টেম যুক্ত হওয়ায় তারা এখন আরও মনোযোগ দিয়ে পাঠ শুনতে পারবেন।

কলেজ প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে অন্যান্য বিভাগেও ধাপে ধাপে সাউন্ড সিস্টেম স্থাপনের পরিকল্পনা রয়েছে। শিক্ষার মান উন্নয়নে প্রযুক্তির ব্যবহার অব্যাহত থাকবে।

Leave a Reply