শিরোনাম
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন বিশ্ববাজারে তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র প্রচুর অর্থ আয় করতে পারে: ট্রাম্প ঈদের ছুটিতে অনলাইন লেনদেনের বিশেষ সময় নির্ধারণ ট্রাম্পকে অনুতপ্ত না করা পর্যন্ত থামবে না তেহরান: লারিজানি মার্কিন রণতরি জেরাল্ড ফোর্ডে আগুন, আহত সেনাদের অবস্থা গুরুতর কুড়িগ্রামে প্রাইভেট পড়ানোর সময় ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি মাধবপুরের ভুয়া ডাক্তার হাসান মনির আটক, গাড়ি থেকে মাদক উদ্ধার ৯০পিছ ইয়াবা নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

থ্যালাসেমিয়া রোগীদের পাশে তেজগাঁও কলেজ রোভার স্কাউট, সোমবার ব্লাড ডোনেশন ক্যাম্পেইন

S M Rashed Hassan

মোঃ আতিকুল ইসলাম, তেজগাঁও কলেজ প্রতিনিধিঃ

বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের দেখতে গিয়েছেন তেজগাঁও কলেজ রোভার স্কাউট সদস্যরা।

রবিবার (১৪ সেপ্টেম্বর) তারা রোগীদের খোঁজখবর নেন, তাদের সঙ্গে সময় কাটান এবং মানসিকভাবে সাহস জোগান।

রোভার স্কাউট সদস্যরা জানান, সমাজসেবামূলক কাজের অংশ হিসেবে তারা নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করে থাকেন। এরই ধারাবাহিকতায় থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়ানো এবং তাদের অনুপ্রাণিত করাই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

এ সময় তারা রোগীদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া আগামীকাল (১৫ সেপ্টেম্বর) তেজগাঁও কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালের উদ্যোগে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পেইনে সহযোগিতায় থাকবে তেজগাঁও কলেজ রোভার স্কাউট দল।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ ক্যাম্পেইনকে সফল করবে এবং থ্যালাসেমিয়া রোগীদের জীবন রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply