শিরোনাম
ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রকে এমনই বিপদে ফেলেছে ইরান, যা আগে পারেনি কেউ

সংবাদ প্রকাশের পর স্থগিত হলো তেজগাঁও কলেজ সাইকোলজি ক্লাবের কমিটি

S M Rashed Hassan

আতিকুল ইসলাম, তেজগাঁও কলেজ প্রতিনিধিঃ

সংবাদ প্রকাশের পরে তেজগাঁও কলেজ সাইকোলজি ক্লাবের সদ্য গঠিত কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাইকোলজি ক্লাবের কমিটি স্থগিত থাকবে। নোটিশে বলা হয়েছে, আলোচনা ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরবর্তী সময়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে।

মনোবিজ্ঞান বিভাগের প্রধান ও সাইকোলজি ক্লাবের সভাপতি মুনীরা পারভীন এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ক্লাবের প্রধান উপদেষ্টা প্রফেসর শামীমা ইয়াসমিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

অভিযোগ রয়েছে, স্থগিত হওয়া কমিটিতে কলেজ প্রশাসন কর্তৃক নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকে রাখা হয়েছিল। যদিও প্রকাশিত নোটিশে এই বিষয়ে কোনো উল্লেখ নেই।

এর আগে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

Leave a Reply