শিরোনাম
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন বিশ্ববাজারে তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র প্রচুর অর্থ আয় করতে পারে: ট্রাম্প ঈদের ছুটিতে অনলাইন লেনদেনের বিশেষ সময় নির্ধারণ ট্রাম্পকে অনুতপ্ত না করা পর্যন্ত থামবে না তেহরান: লারিজানি মার্কিন রণতরি জেরাল্ড ফোর্ডে আগুন, আহত সেনাদের অবস্থা গুরুতর কুড়িগ্রামে প্রাইভেট পড়ানোর সময় ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি মাধবপুরের ভুয়া ডাক্তার হাসান মনির আটক, গাড়ি থেকে মাদক উদ্ধার ৯০পিছ ইয়াবা নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

তেজগাঁও কলেজে এইচএসসি ১ম বর্ষের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

S M Rashed Hassan

আতিকুল ইসলাম, তেজগাঁও কলেজ প্রতিনিধিঃ

রাজধানীর তেজগাঁও কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে কলেজ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামীমা ইয়াসমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি আবু জাফর মোঃ কামাল উদ্দিন, মোহাম্মদ রফিকুল আলম ও সিলভিয়া খায়ের।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের উচিত তাদের মূল্যবোধ বৃদ্ধি করা। মূল্যবোধ একজন শিক্ষার্থীর মধ্যে শৃঙ্খলা এনে দেয়। তিনি শিক্ষা জীবনের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে তার বক্তব্য শেষ করেন।

বক্তারা নবীন শিক্ষার্থীদেরকে নৈতিকতা, মানবিকতা ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, তেজগাঁও কলেজ শুধু শিক্ষা নয়, সংস্কৃতি ও নেতৃত্বগুণ বিকাশেও শিক্ষার্থীদের আলোকিত করবে।

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।

Leave a Reply