শিরোনাম
ঠাকুরগাঁওয়ে টাংগন ইউনিয়ন ক্লাব ও নৈশ বিদ্যালয়ের প্রয়াত সদস্যদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত গণভোট হবে দেশ পরিবর্তনের সুবর্ণ সুযোগ: সৈয়দা রিজওয়ান হা-না ভোট, সকলকে সহজ করে বোঝাতে হবে: শারমীন মুরশিদ বোঝানোর মাধ্যমেই ‘হ্যাঁ’ ভোটে উৎসাহিত করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা রাজধানীতে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত অনেক বাসর রাতে বউ বদল গ্রেফতার বর ফটিকছড়ি ভূজপুর থানার বিশেষ অভিযানে ৯টি দেশীয় একনলা বন্দুক উদ্ধার কুমিল্লার ভাটপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ দুই শিশু ও পরিবারের পাশে বিএনপি নেতারা সেই সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ঢাকার ১৩টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন আটজন, আছে হেভিওয়েট নামও

তেজগাঁও কলেজে আন্তঃবিভাগীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

S M Rashed Hassan

আতিকুল ইসলাম, তেজগাঁও কলেজ প্রতিনিধিঃ

তেজগাঁও কলেজের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের উদ্যোগে আন্তঃবিভাগীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা জ্ঞান, মেধা ও প্রতিভার পরিচয় তুলে ধরেন। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে বিএমবি ৩৫ ব্যাচের শিক্ষার্থীরা। আয়োজনে সহযোগিতা করে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ক্লাব।

অনুষ্ঠানের শুরুতে বিভাগীয় শিক্ষকরা প্রতিযোগিতার উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পাশাপাশি বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধি করে এবং একাডেমিক পড়াশোনার বাইরে নতুন কিছু জানার সুযোগ তৈরি করে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। সঠিক উত্তর প্রদানের মাধ্যমে তারা নিজেদের প্রতিভা প্রদর্শন করে। বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন বিভাগের চেয়ারম্যানসহ অতিথিবৃন্দ।

শিক্ষার্থীরা জানান, এই প্রতিযোগিতা তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ভিন্নধর্মী অভিজ্ঞতা দিয়েছে। তারা ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের দাবি জানান।

Leave a Reply