শিরোনাম
স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে পারস্পরিক সম্পর্ক জোরদার করার আহ্বান অর্থের লোভে বিবাহ সম্পাদন করাসহ নানা অভিযোগ ঠাকুরগাঁওয়ের মোখলেছুর কাজী বিরুদ্ধে বাংলাদেশ আগামী ৫ দিন বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া কোনোভাবেই টলারেট করা হবে না: হাইওয়ে ডিআইজি সাড়ে ৫৮ হাজার টন গম নিয়ে মোংলায় পৌঁছাল জাহাজ জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী ইরানে হামলা করার মতো তেমন কিছুই অবশিষ্ট নেই: ট্রাম্প ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত

দেবিদ্বারে আওয়ামী লীগের ছেড়ে দুধ দিয়ে গোসল করেও রেহাই পেলেন না ইউপি চেয়ারম্যান

Chif Editor

কুমিল্লা প্রতিনিধি:- আওয়ামী লীগ ছেড়ে দুধ দিয়ে গোসল করা সেই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রুবেল হত্যার আসামি হয়ে দীর্ঘদিন পলাতক থাকার পর আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে কুমিল্লা সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নং আমলি আদালতে জামিন আবেদনসহ আত্মসমর্পন করেন তিনি।

শুনানি শেষে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসেন জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

কামরুজ্জামান মাসুদ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৬ নং ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আশানপুর গ্রামের আমেরিকা প্রবাসী হাজী মো. ফরিদ উদ্দিনের ছেলে।

তিনি গত বছর ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রুবেল হত্যা মামলার আসামি। গত ১৭ আগস্ট নিজ বাড়ির ছাদে একদল সাংবাদিকের উপস্থিতিতে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে দুধ দিয়ে গোসল করে দেশব্যাপী আলোচিত হন তিনি চেয়ারম্যান পদ থেকে ৩ মাসের ছুটি নিয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এরই মধ্যে তিনি উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের আগাম জামিনে এসে পরবর্তীতে নিম্ন আদালতে হাজির হননি। আজ বুধবাবার আদালতে আত্মসমর্পণ করতে গেলে তিনি আটক হন। চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের অনুসারী ছিলেন।

Leave a Reply