শিরোনাম
কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো গড়তে চাই নতুন ও নিরাপদ বাংলাদেশ: তারেক রহমান এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন-গণভোট উপলক্ষ্যে চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান সিলেটে জনাব তারেক রহমানের জনসভায় উৎসবমুখর পরিবেশে জমে উঠছে জনসমুদ্র ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জামায়াত নেতা, এড. মাসুদুল হক মাসুম পিস্তল ও চাকুসহ গ্রেফতার-০২

এনসিপি ক্ষমতায় না গেলেও কারও ‘পোষা’ দল হবে না: সারজিস আলম

Chif Editor

রাজনীতি ও সংসদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কখনোই কারও পোষা দল হবে না বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 

তিনি বলেন, এনসিপি ক্ষমতায় না গেলেও বিরোধী দল হবে। তবে কোনো থার্ড পার্টি বা পোষা দল হবে না। এনসিপি তার নিজস্ব রাজনীতি নিয়ে এগোতে চায়। বিগত সময়ে জাতীয় পার্টি যেমন পোষা দল ছিল, এমন হওয়ার কোনো সুযোগ নেই।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির ঢাকা মহানগর সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি দ্রুত মহানগর কমিটি গঠনের কথা জানান। তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা ছিল, এমন কেউ আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না। জুলাই বিল্পবের অনলাইন-অফলাইনে বিরোধী ভূমিকায় ছিল তাদেরও কমিটিতে আসতে দেয়া হবে না।

এনসিপির কমিটিতে জনপ্রিয় ও কর্মঠদের জায়গা দেয়া হবে, মেধাবীদের জন্য দলের দুয়ার খোলা থাকবে বলেও জানান তিনি।একই অনুষ্ঠানে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই সনদের আইনিভিত্তির আদেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়া অন্য কারও স্বাক্ষর মেনে নেয়া হবে না।

Leave a Reply