মানবিক সংগঠন “মানবিক কুমিল্লা” উদ্যোগে শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

Chif Editor

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রামপুরের মধ্যপাড়ায় ঈদগাহ মাঠে শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

বুধবার এই কর্মসূচির আয়োজন করে মানবিক সংগঠন “মানবিক কুমিল্লা”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম)।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।

খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply