শিরোনাম
এনসিপির প্রার্থী তালিকায় ১৪ নারী, কে কোন আসন থেকে লড়বেন পল্টনে সিআইডির ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার আমি নির্বাচন করবো, কোন দল থেকে করবো এটা পরের ডিসকাশন: আসিফ মাহমুদ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম কুমিল্লা-৪ আসনে লড়বেন হাসনাত আবদুল্লাহ জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি পালিত ভাঙ্গুড়ায় নতুন দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না: মির্জা আব্বাস বেগম খালেদা জিয়ার আসনে যাকে প্রার্থী করলো এনসিপি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার

ভোট হলে জামাতের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

Chif Editor

সিনিয়র রিপোর্টার বিশাল রহমান :-  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,জামাত মানুষের নিকট বেহেশতের টিকিট বিক্রির নামে প্রতারণা করছে।অবাধ ভোট হলে জামাতের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তিনি এনসিপির উদ্দেশ্যে বলেন গ্রামগন্জ শহর বন্দরে এনসিপির লোক খুঁজে পাওয়া যায় না।

তাদের ভোটও নেই। সেকারণেই জামাতের সাথে মিলেমিশে ওরা পিআর পদ্ধতির ধুয়া তুলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচনের দাবি উত্থাপন করে বলেন, আগামী নির্বাচনে দেশের সাধারণ জনগণ ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য উদগ্রীব। সাধারণ জনগণ পিআর বোঝেনা কাজেই দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে দেওয়ার দাবি জানাই।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আজ তাঁর নিজ নির্বাচনী এলাকায় তিনদিনের সফরের তৃতীয় দিনে আজ সকাল এগারোটায় সদর উপজেলার বড়গাও ইউনিয়নে কে কে লক্ষীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক মত বিনিময় সভায় উপরোক্ত বক্তব্য রাখেন। সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Leave a Reply