শিরোনাম
এনসিপির প্রার্থী তালিকায় ১৪ নারী, কে কোন আসন থেকে লড়বেন পল্টনে সিআইডির ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার আমি নির্বাচন করবো, কোন দল থেকে করবো এটা পরের ডিসকাশন: আসিফ মাহমুদ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম কুমিল্লা-৪ আসনে লড়বেন হাসনাত আবদুল্লাহ জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি পালিত ভাঙ্গুড়ায় নতুন দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না: মির্জা আব্বাস বেগম খালেদা জিয়ার আসনে যাকে প্রার্থী করলো এনসিপি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার

আওয়ামী লীগ নেতাদের ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার হুমকি

Chif Editor

নিজস্ব প্রতিবেদক :- জেলায় দুই ছাত্রলীগ নেতাসহ আটক দশ বিশাল রহমান,ঠাকুরগাঁও থেকে: ঠাকুরগাঁও জেলায় গতকাল ১২ নভেম্বর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাসহ দশজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে পীরগন্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল কিবরিয়া আবেদীন ও ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাবেক সাহিত্য সম্পাদক মেহেদী হাসান লিপুসহ দশজন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে জেলা পুলিশ।

এদিকে জেলার রাণীশংকৈল থানায় আটক দুজন আওয়ামী লীগ কর্মীকে ছাড়িয়ে নিতে পার্শ্ববর্তী পীরগন্জ থানা যুবদলের সভাপতি নাজমুল হুদা মিঠু রাণীশংকৈল থানায় গিয়ে চাপ প্রয়োগ করে ব্যর্থ হয়ে থানার ওসি ও কর্তব্যরত পুলিশ সদস্যদের অশ্রাব্য ও অশালীন ভাষায় গালিগালাজ করে।

এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পরলে জেলাব্যাপী তোলপাড় শুরু হয়।এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবাইল ফোনে জানান, আওয়ামী লীগের ঐ দুকর্মীকে ছাড়িয়ে নিতে প্রথমে ঘুষ দেওয়ার প্রস্তাব দেয় মিঠু।ওসি ঐ প্রস্তাব প্রত্যাখ্যান করার পর অশ্লীল ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় মিঠু। এ বিষয়ে পীরগন্জ থানা যুবদলের সভাপতি নাজমুল হুদা মিঠুর প্রতিক্রিয়া জানতে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

Leave a Reply