শিরোনাম
এনসিপির প্রার্থী তালিকায় ১৪ নারী, কে কোন আসন থেকে লড়বেন পল্টনে সিআইডির ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার আমি নির্বাচন করবো, কোন দল থেকে করবো এটা পরের ডিসকাশন: আসিফ মাহমুদ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম কুমিল্লা-৪ আসনে লড়বেন হাসনাত আবদুল্লাহ জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি পালিত ভাঙ্গুড়ায় নতুন দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না: মির্জা আব্বাস বেগম খালেদা জিয়ার আসনে যাকে প্রার্থী করলো এনসিপি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার

দিনাজপুর ২ (বিরল বোচাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবীতে বিক্ষোভ

Chif Editor

দিপংকর রায় দিনাজপুর প্রতিনিধি :- দিনাজপুর বিরলে দিনাজপুর ২ (বিরল বোচাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত সাদিক রিয়াজের মনোনয়ন বাতিলের দাবীতে কর্মী সমর্থকদের বিক্ষোভ মিছিল।

আজ ১৩ নভেম্বর (বৃহষ্পতিবার) দুপুরে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে কয়েক হাজার কর্মী সমর্থক বিএনপির মনোনয়ন পাওয়া। সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের মনোনয়ন দেয়ার প্রতিবাদে বিভিন্ন প্লাকোড ফ্যাস্টুন হাতে নিয়ে। মানি না মানবো না, আওয়ামী লীগের পুনর্বাসনকারী ও ফ্যাসিস্টের দোসর সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের মনোনয়ন বাতিল চাই স্লোগানে মুখোরিত করে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা উপজেলার বকুল তলা মোড়ে গিয়ে সড়ক আটকে বিক্ষোভ করে।

এসময় বিক্ষোভ কারীরা ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগের পুনর্বাসনকারী সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির সহসভাপতি মোজাহারুল ইসলামকে মনোনয়ন দেয়ার দাবি জানান। অন্যথায় আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেন। আন্দোলনে মনোনয়ন পাওয়া সাদিক রিয়াজের মনোনয়ন বাতিল করে। তিন মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের মধ্যে মনোনয়ন দেওয়ার আহবান জানান।
কেন্দ্রীয় বিএনপির মনোনয়ন ঘোষনার পর থেকে সাদিক রিয়াজ চৌধুরীর মনোনয়ন প্রত্যাখ্যান করে। মনোনয়ন বাতিলের দাবীতে কর্মী সমর্থকরা মানববন্ধন, কাফনের কাপড় ও প্রতিকী ফাঁসির মঞ্চ করে বিক্ষোভ করে আসছে। বিক্ষোভে বিরল উপজেলা বিএনপিসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

Leave a Reply