শিরোনাম
এনসিপির প্রার্থী তালিকায় ১৪ নারী, কে কোন আসন থেকে লড়বেন পল্টনে সিআইডির ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার আমি নির্বাচন করবো, কোন দল থেকে করবো এটা পরের ডিসকাশন: আসিফ মাহমুদ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম কুমিল্লা-৪ আসনে লড়বেন হাসনাত আবদুল্লাহ জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি পালিত ভাঙ্গুড়ায় নতুন দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না: মির্জা আব্বাস বেগম খালেদা জিয়ার আসনে যাকে প্রার্থী করলো এনসিপি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার

বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু

Chif Editor

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে দিনাজপুর-৩ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) জুমআর নামাজের পর জেলা শহরে অবস্থিত কবরস্থানে বেগম খালেদা জিয়ার বাবা-মা ও বড়বোন সাবেক মন্ত্রী খুরশিদ জাহান হকের কবর জিয়ারতের পরপরই নির্বাচনী প্রচারণা শুরু হয়।

এসময় জেলা বিএনপির সভাপতি মোফাজ্জাল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি এবং জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দিনাজপুর সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার পক্ষে নেতাকর্মীরা ভোটারদের কাছে ধানে শীষে ভোট চান ও লিফলেট বিতরণ করেন।

গতকাল বৃহস্পতিবার দলীয় বৈঠকের মাধ্যমে আজ শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে বেগম খালেদা জিয়ার এই আসনে নির্বাচনী প্রচারে নামার বিষয়টি জানানো হয়। দিনাজপুরের ৬টি আসনের মধ্যে উল্লেখযোগ্য সদর-৩ আসন থেকে বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো নির্বাচন করছেন। এর আগে এই আসনে তার বড়বোন খুরশিদ জাহান হক পরপর দুইবার নির্বাচন করে জয় লাভ করেন।

Leave a Reply