শিরোনাম
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের পলাতক চেয়ারম্যান নুরল ইসলামকে পুনর্বহালের চেষ্টা, এলাকায় উত্তেজনা বুড়িচং কন্ঠনগর গ্রামে প্রবাসী ও যুব সমাজ সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন সাংবাদিকতার নীতি লঙ্ঘন করে ‘কথিত সাংবাদিক’ লেখা মানহানির অপরাধ এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ জালিয়াতির দায়ে ‘প্রতিদিনের কাগজ’ এর প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল জারি মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে ছিনতাই আতঙ্ক, নয় দিনেও গ্রেপ্তার হয়নি কেউ ডিএমপিতে এডিসি পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ ৪২টি দাঁত নিয়ে গিনেস রেকর্ড গড়লেন মালয়েশিয়ার যুবক

ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন-নির্যাতনেই খালেদা জিয়ার রোগের সূচনা: মির্জা ফখরুল

Chif Editor

বিগত ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন-নির্যাতনেই বেগম খালেদা জিয়ার রোগের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বাদ-জুমা পল্টন দলীয় কার্যালয়ের সামনে দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিজের সারাটা জীবন উৎসর্গ করেছেন। বিগত সরকার তার প্রতি যে অন্যায় আচরণ করেছে, দীর্ঘ ছয় বছর কারাগারে ছিলেন তিনি, এর মধ্যে দুই বছর নির্জন কারাগারে ছিলেন। সবার সন্দেহ সেখান থেকেই তার এই রোগের সূচনা।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া কয়েক সপ্তাহ ধরে গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত উচ্চমানের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন। কিন্তু এই চিকিৎসা আরও উন্নত হাসপাতালে করা প্রয়োজন বলে তাকে ইংল্যান্ডের হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যাপারে মির্জা ফখরুল বলেন, চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন এবং আশা করা যায় কাতার থেকে কাল এয়ার অ্যাম্বুলেন্স এলে পরশু (৭ ডিসেম্বর) তাকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হতে পারে।

Leave a Reply