শিরোনাম
কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো গড়তে চাই নতুন ও নিরাপদ বাংলাদেশ: তারেক রহমান এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন-গণভোট উপলক্ষ্যে চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান সিলেটে জনাব তারেক রহমানের জনসভায় উৎসবমুখর পরিবেশে জমে উঠছে জনসমুদ্র ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জামায়াত নেতা, এড. মাসুদুল হক মাসুম পিস্তল ও চাকুসহ গ্রেফতার-০২

কুমিল্লা-৪ আসনে লড়বেন হাসনাত আবদুল্লাহ

Chif Editor

অনলাইন ডেস্ক :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১২৫ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। এতে দেখা যায়, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে কুমিল্লা-৪ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।

প্রার্থীদের মধ্যে পঞ্চগড়-১: মো. সারজিস আলম, ঠাকুরগাঁও-২: মো. রবিউল ইসলাম, ঠাকুরগাঁও-৩ মো. গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুর-৩: আ হ ম শামসুল মুকতাদির, দিনাজপুর-৫: ডা. মো. আব্দুল আহাদ, নীলফামারী-২: ডা. মো. কামরুল ইসলাম দর্পন, নীলফামারী-৩: মো. আবু সায়েদ লিয়ন, লালমনিরহাট-২: রাসেল আহমেদ, লালমনিরহাট-৩: মো. রকিবুল হাসান, রংপুর-১: মো. আল মামুন, রংপুর-৪: আখতার হোসেন এবং কুড়িগ্রাম-১: মো. মাহফুজুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে।

দলটি প্রার্থীদের চূড়ান্ত করার ক্ষেত্রে পরিবারকেন্দ্রিক নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে ‘রাষ্ট্র সংস্কার পন্থী, পেশাজীবী, শিক্ষিত ও নীতিনিষ্ঠ তরুণদের প্রাধান্য দিয়েছে।

গত ৬ নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি শুরু করলেও মনোনয়ন প্রত্যাশীদের আগ্রহ বিবেচনায় ২০ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। এ সময় ১ হাজার ৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি করে তারা। তবে আসন বণ্টন নিয়ে দলটির কেন্দ্রীয় নেতা ও তৃণমূলে অসন্তোষও রয়েছে।

Leave a Reply