শিরোনাম
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের পলাতক চেয়ারম্যান নুরল ইসলামকে পুনর্বহালের চেষ্টা, এলাকায় উত্তেজনা বুড়িচং কন্ঠনগর গ্রামে প্রবাসী ও যুব সমাজ সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন সাংবাদিকতার নীতি লঙ্ঘন করে ‘কথিত সাংবাদিক’ লেখা মানহানির অপরাধ এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ জালিয়াতির দায়ে ‘প্রতিদিনের কাগজ’ এর প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল জারি মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে ছিনতাই আতঙ্ক, নয় দিনেও গ্রেপ্তার হয়নি কেউ ডিএমপিতে এডিসি পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ ৪২টি দাঁত নিয়ে গিনেস রেকর্ড গড়লেন মালয়েশিয়ার যুবক

আসিফ মাহমুদকে সংগ্রামের রাজনীতিতে স্বাগত জানালেন নুর

Chif Editor

সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আবারও গণ অধিকার পরিষদে যোগ দিতে পারেন—দলটির ভেতরে এমন গুঞ্জন চলছে। বিষয়টি নিয়ে আলোচনাও চলছে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

এদিকে তাঁকে প্রকাশ্যে স্বাগত জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নুর আসিফ মাহমুদকে ‘সংগ্রামের রাজনীতিতে স্বাগত’ জানান।

ফেসবুক পোস্টে নুর লিখেছেন, “আসিফ হঠাৎ গজিয়ে ওঠা বা ২০-২৫ দিনের আন্দোলনের কোনো নেতা নয়। আসিফ ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথের সংগ্রাম থেকে গড়ে ওঠা নেতা, রাজপথে আমার সংগ্রামের সারথি।”

তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অভিপ্রায় থেকে উপদেষ্টা পরিষদ হতে পদত্যাগ করেছেন। এখনো অফিশিয়ালি কোনো রাজনৈতিক দলে যোগ দেয়নি, হয়তো শিগগিরই সিদ্ধান্ত নেবে।”

আসিফকে ঘিরে ওঠা প্রশ্ন–সমালোচনার বিষয়ে নুর জানান, দায়িত্বে থাকলে মানুষের বিরুদ্ধে অভিযোগ ওঠাই স্বাভাবিক। বয়স ও অভিজ্ঞতার সীমাবদ্ধতার কারণে আসিফ কিছু ভুল করে থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি। “আমার কাছে সংগ্রামের অবদানে তার সে ভুল তুচ্ছ,”—বলেন নুর।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, “আসিফকে সংগ্রামের রাজনীতিতে স্বাগত জানাই।”

Leave a Reply